বাংলাদেশ রেলওয়ে উদ্যোগে নরসিংদীতে রেলওয়ের জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পাশের আরশীনগর লেভেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এ সময় অভিযান পরিচালনা কালে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্ব দেন ভেক্যু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। একমাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ উচ্ছেদ অভিযান চারদিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ ও থানা পুলিশসহ আনসার সদস্যরা।
এনএএন টিভি /বশির আহম্মদ মোল্লা
