আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে নরসিংদী সার্কিট হাউজ প্রাঙ্গনে সমবেত হতে থাকে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদী জেলা শাখার প্রবীন সদস্যগণ। শনিবার (১ অক্টোবর) প্রবীন হিতৈষী সংঘের আগে আর কোন প্রবীন সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত হতে পারে নাই। এর অনেক পর রিক এর সদস্যগণ আসেন। প্রবীন হিতৈষী সংঘের সদস্যদের মাঝে ছিল অত্যান্ত আনন্দ ও উৎফল্ল। তাদের মাঝে আনন্দের কোন ঘাটতি ছিলনা। প্রতিবছরই তাঁরা ১ অক্টোবরের অপেক্ষায় থাকেন। তাঁরা নরসিংদী সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় যান। এ র্যালীতে ছিলেন প্রধান অতিথি এডিসি (রাজস্ব) মোঃ মাসুম, নরসিংদী সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান তাপস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুর্যকান্ত দাস, প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
