নরসিংদী পৌরসভা মেয়র জনবন্ধু শহীদ লোকমান হোসেনের ১২তম শাহাদাত বার্ষিকী

জাতীয় স্বর্নপদকপাপ্ত নরসিংদী পৌরসভা শহীদ জনবন্ধু মেয়র লোকমান হোসেনের ১লানভেম্বর ১২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নরসিংদী পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিকালে নরসিংদী পৌরসভা মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেছেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু। 

প্রতিবছরের ন্যায় এ উপলক্ষে ১৪ দিন ব্যাপী নরসিংদী শহর সহ জেলার ৭১টি স্পটে নরসিংদী পৌরসভা,

জেলা ও শহর আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজ, দোয়া মাহফিল, 

শহীদ লোকমান হোসেন এর কর্মময় জীবন এবং উন্নয়নমূলক কর্মকান্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শন ও রক্তদান সহ বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়ে থাকে। 

মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে পোষ্টার,ব্যানার, পেষ্টুন,তরুণ নির্মান করা হয়েছে। 

ঐ দিন সকাল ৮টায় নরসিংদী শহরে অবস্থিত জনবন্ধু মেয়র শহীদ লোকমান হোসেনের সমাধিতে হাজার হাজার ভক্তবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। 

পরে সকাল ৯টায় নরসিংদী পৌর বাস টার্মিনালে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা, 

দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করবেন নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 

শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবি লীগ, শহর পুজা উযাপন কমিটি, 

শহীদ জনবন্ধু মেয়র লোকমান হোসেন ফাউন্ডেশন সহ রাজনৈতিক,সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 

উল্লেখ্য: আগামী কাল ১লা নভেম্বর ১২তম শাহাদাত প্রতিবছরের ন্যায় জাতীয় স্বর্নপদকপাপ্ত জনবন্ধু 

নরসিংদী পৌরসভা জনবন্ধু শহীদ মেয়র লোকমান হোসেনের বার্ষিকী ২০১১ সালের ১ নভেম্বর জননন্দিত

পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়। 

মামলাটি পুন:তদন্তের দাবী জানিয়ে জনবন্ধু শহীদ লোকমান হোসেনের ছোট ভাই ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র মো. কামরুজ্জামান কামরুল বলেন,

শহীদ লোকমান হোসেন হত্যার পর ১৪জনকে আসামী করে মামলা দেয়া হয়েছিল। পরে ১১জনের নাম বাদ দিয়ে ৩জনের নাম অন্তর্ভূক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

 এই চার্জশিটের বিরুদ্ধে আমি নারাজী দিয়েছি, কিছুদিনের মধ্যে হয়তো আমরা পুনরায় তদন্তের একটি আদেশ পাব।

 তবে নরসিংদীর একজন জনপ্রতিনিধি লোকমান হত্যার খুনীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিধায় বিচারকাজ বিলম্বিত হচ্ছে। 

আমি আশাবাদী দেরীতে হলেও এই দেশে যেমন বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে, 

নরসিংদীর মাটিতেও লোকমান হত্যাকারীদের বিচার হবে।

 লোকমান হত্যার বিচার দাবী করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦

 জিএম তালেব হোসেন ও সাধার সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্মীনি তামান্না নুসরাত বুবলি, আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একরামুল ইসলাম,নরসিংদী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক অনিল চন্দন সাহা,

নরসিংদী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূইয়া,সাংগঠনিক সম্পাদক লাইলী আক্তার,

নরসিংদী জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব পাঠান,

আইন বিষয়ক সম্পাদক এ্যাড.খন্দকার আতাউর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া শাহিন,

নরসিংদী জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সাজেদুল হক অপু,

কাউন্সিলর দিদার হোসেন ফটো, কাউন্সিলর মাহবুব আলম ভুইয়া,কাউন্সিলর রোমানা ফেরদৌছ, কাউন্সিলর হেলেনা বেগম প্রমুখ।

এনএএন টিভি

Share this news as a Photo Card