নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থীথ চেয়ারম্যান পদ প্রার্থী আবদুল মতিন ভূঞার কাপ পিরিজ মার্কার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।

আজ বিকালে শিবপুরে এ উপলক্ষে শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে সভা করেছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থীথ চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল মতিন ভূঞা,নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চু, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন ও যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মাহবুব আলম শাহীন প্রমুখ।
উক্ত সভায় নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা অতীতের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে পূনরায় তাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।

সভায় শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আব্দুল মতিন ভূঞা হলো জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। ফলে আপনারা (ভোটাররা) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে আবদুল মতিন ভূঞাকে বিজয়ী করুন।
