নরসিংদী জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা -২০২৩ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের অঅয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন। জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার শিক্ষক আলতাফ হোসেন রানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হেলাল মিয়া, শিল্পপতি মোশাররফ হোসেন সিআইপি,জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোস্তফা মনোয়ার, জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি ) মো: মোবাশ্বের আলম , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম,নরসিংদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত,সেরাজনগর নগর এম এ পাইল মডেল স্কুল সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তফা কামাল দৌলতকান্দি আর্দশ বালিকা স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক ঘোষ্ট লাল দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, যে শিক্ষার্থীরা আজ জেলা প্রশাসক বৃত্তি পেয়েছে তাদের জন্য শুভকামনা রইলো । আর যারা পায়নি তাদের জন্যও শুভ কামনা রইলো এইজন্য যে, “হারজিৎ চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে।” তোমরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের কর্নধার।

লিখিত পরীক্ষা দিয়ে যারা ভিত্তি পেয়েছে, তাদেরকে আমি স্যালুট জানাই । তোমাদের এই বয়সে আমি বৃত্তির জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারিনি। উত্তীর্ণ হওয়াটা কিন্তু অত্যন্ত একটা কঠিন কাজ। আমাদের মত বিসিএস পরীক্ষা হবে বা সেই সমস্ত পরীক্ষায় তোমরা যারা আসবা, সামনে তোমাদের জন্য এসএসসি আছে, তারপর এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, সেগুলোতে তোমরা অবশ্যই ভালো করবে বলে আশা করি। সর্বোপরি নিজের পাঠ্য জীবন শেষ করে তোমরা যখন কর্মজীবনে প্রবেশ করবে। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো সরকারি চাকরিতে আসবে। কেউ কেউ হয়তো দেশের গন্ডি পেরিয়ে বহুদূরে নাসার কথা বলি আর মহাকাশের কথা বলি ; তোমরা হয়তো সেই জায়গাতে পৌছে যাবে।

তোমরা একদিন আমাদের জায়গায় চলে আসবে। ২০৪১ সালে ডিজিটাল বাংলাদেশে পৌঁছে এদেশকে তোমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।

২০৪১ সালে বাংলাদেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাইলে শিল্পপতিদের ইটিপি’র প্রপার ব্যবহার করতে হবে। না হলে শিল্প প্রতিষ্ঠানের দূষিত পানি আর বর্জ্যে উৎপাদনের নরসিংদী সামগ্রিকভাবে ধ্বংস হয়ে যাবে। দূষিত পানি মাটিতে মিশে ভূমি নষ্ট হয়ে গেলে শাকসব্জির নরসিংদী জেলায় আর শাকসবজি উৎপাদন হবে না। সকলকে পরিবেশ রক্ষার কাজে সজাগ থাকতে হবে। জেলা প্রশাসন একা সেটা পারবে না।
আলোচনা শেষে প্রধান অতিথি প্রতি উপজেলায় ৩ জন করে ৬টি উপজেলার নির্বাচিত ১৮ জন শিক্ষার্থী এবং সম্মিলিত মেধা তালিকায় নির্বাচিত ৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্র্যাস্ট ও এককালীন অনুদান প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন।
