নরসিংদী জেলাধীন বেলাব উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাটুরী বায়তুল আকসা ইসলামী কমপ্লেক্স এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি শনিবার বায়তুল আকসা ইসলামী কমপ্লেক্স মাঠে দু’পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর।
অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, বেলাব উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, পাটুরী ইউপি সদস্য মাহমুদুল হাসান খলিল।
স্বাগত বক্তব্য রাখেন পাটুলী বায়তুল আকসা ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট ইকবাল হোসেন সরকার। উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন। সকাল ৯টা থেকে শুরু করে দু’পর্বের অনুষ্ঠান রাত ৯টায় শেষ হয়। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর বলেন, দ্বীনি শিক্ষা ব্যতিত আমরা মূর্খ। দ্বীনি শিক্ষা ব্যতিত আমাদের জীবন অন্ধকারময়। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দিলে আমরা পরকালে আল্লাহর কাছে আসামী হবো আর দ্বীনি শিক্ষা দিলে পরকালে আল্লাহর হাতে পুরস্কার পাবো।
আল্লাহ আমাদের নিজ হাতে পুরস্কার দিবেন। আমরা যদি দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হই আমাদের আমল ভাল না হয়, তবে আমরা কঠিনতর শাস্থি পাবো। তা হবে অত্যান্ত ভয়ানক হবে। আমরা যদি নিজেরা দ্বীনি শিক্ষা করি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেই এবং আমল ভাল করি তা হলে ইহকাল পরকাল দুটোতেই শান্তি পাবো ইনশাআল্লাহ।
বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
