নরসিংদী-৫ আসনে বিএনপির সাম্ভাব্য মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর মনোনয়ন পরিবর্তন দাবীতে উত্তাল ও তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। মনোনয়ন পরির্বতনের দাবী না মানা হলে আন্দোলন, উপজেলা বিএনপি কমিটি পুর্নবহালের দাবী করা হয়। মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে সারা রায়পুরা উত্তাল করে বিক্ষোভ করা হয়। শনিবার (২২ নভেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে রায়পুরা বাজার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল শুভাযাত্রা শোডাউনে অংশ গ্রহন করেন। নরসিংদী-৫(রায়পুরা)আসনের মনোনয়ন বঞ্চিতরা বক্তব্য রাখেন,নরসিংদী জেলা বিএনপি সহ সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী বলেন, বিএনপি করতে গিয়ে বহুবার জেলে গিয়েছি, অসুস্থ হয়েও জেল খেটেছি তবুও দল ছাড়িনি। আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। একদিন জেল খাটেনি, বিএনপির হাইকমান্ড তদন্তএসময় তিনি রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবী জানান। তিনি আরো বলেন, উপজেলা বিএনপি কমিটি পুর্নবহালের দাবী করা হয় এবং মনোনয়ন পরির্বতন করা না হলে মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দুর্বাব আন্দোলন গড়ে তুলা হবে।

নরসিংদী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল বলেন, রায়পুরায় বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে গত ১৮ দিনে তৃণমূলের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে মামলা খেয়ে জেল খেটেছে তাদেরকে উপেক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করছে।
জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেছেন, শত শত মোটরসাইকেলে যে শোডাউন হয়েছে তাতে বুঝা যায় রায়পুরার মানুষ মনোনয়ন পরিবর্তন চায়। রায়পুরাবাসীর মনের কথা বিবেচনা করে চূরান্ত মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে জোর দাবী জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সি: যুগ্ম আহবায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা ও যুগ্ম আহবায়ক মো: মনিরুজ্জামান মনির মৃধা,উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ,রায়পুরা পৌরসভা মহিলা দলের সেক্রেটারী পদ প্রার্থী মৌসুমি শবনম রুপা এবং বিভিন্ন উপজেলা,পৌরসভা,ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল সহ সকল সহযোগি অংগসংগঠনের নেতৃবৃন্দরা।
জানাগেছে, নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো: ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি বার বার কারা বরণকারী নেতা মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম বাদল।
এছাড়া আওয়ামী লীগের আমলে গায়েবী ৩৭টি মামলার আসামী বার বার কারা নির্যাযিত নেতা দলের পরিক্ষীত ত্যাগী সৎ ও যোগ্য রায়পুরা উপজেলা বিএনপির ২ বারের নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন গুলশান বিএনপি অফিসে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ছিলেন। একটি চক্র ষড়যন্ত্র করে পদ থেকে বঞ্চিত করার জন্য পায়তারা করার অভিযোগ রয়েছে।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
