নারায়ণগঞ্জের রুপগঞ্জে ড্রাম ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার নল পাথর এলাকায় গাজীপুর — চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে মহাসড়কে সকাল ১১ টার দিকে ডাম্পার ট্রাক ও নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে করে ডাম্পার ট্রাকের চাকার নিচে চাপা পড়ে মারা যায় নসিমন চালক আব্দুল লতিফ (৪৫), পিতা: আব্দুস সামাদ, গ্রাম: কৃষ্ণনগর, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম। তিনি জানান আমরা আসার আগেই ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। পরে আমরা লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হসপিটালে পাঠিয়েছি। উক্ত ড্রাম ট্রাক ও নসিমন হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

 

Share this news as a Photo Card