নারায়ণগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো যুবক

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিমন নামে এক যুবক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহীসহ অটোরিকশার চালক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকালে উপজেলার কাইকারটেক হাজী সাহেবের মোড়ে এ ঘটনা ঘটে৷

নিহত যুবক রিমন (২৬) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার প্রয়াত কাইয়ুম মিয়ার ছেলে।

আহতরা হলেন- নিহতের দুই বন্ধু আরজিদ (২৫) ও সাঈদ (২৭) এবং অটোরিকশা চালক তোফাজ্জল (৫৫)।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান,

‘রিমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

নিহতের স্বজন সূত্রে জানা যায়,

‘শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় যাচ্ছিলেন।’

‘কাইকারটেকের হাজী সাহেবের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে চারজন আহত হন। আহতদের হাসপাতালে নিলে একজন মারা যান।’

অপরদিকে, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুন:

এনএএন টিভি