নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা স্ট্যান্ড এলাকায় এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বন্দরের নবীগঞ্জ ও উত্তর নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর নোয়াদ্দা এলাকার সোহরাব মৃধার ছেলে মো. শান্ত হাসান (২০) ও নবীগঞ্জ কাইতাখালী এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, মৃত মাসুম রেজার ছেলে মাহমুদুল হাসান সুখন (২২)।
