নারায়ণগঞ্জ-৫ এমপি আবুল কালাম ও পুত্র আশাকে ফুলের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট আবুল কালাম ও তাঁর পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক থানা ছাত্রদল নেতা আল-আমিন ভূইয়া, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান সজিব ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানজিদ আলম ব্যাপারী।

‎রবিবার ১৫ ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় নব-নির্বাচিত এমপির বাসভবনের নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
‎‎এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা এমরুল ভূইয়া, শাহাদাত ভুইয়া, ছগির ভুইয়া,আশরাফ আলি, নাবিল মাহমুদ সিহাব সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।