ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আসেন বিএনপি মহাসচিব। বিএমইউ’র কেবিন ব্লকে ডা. রফিকুল ইসলামের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন মির্জা ফখরুল।

এর আগে, গত রোববার, ডা. রফিককে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। গতকাল রোববার, তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।