নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

আওয়ামী লীগ সমর্থক সংগঠন মহিলা শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শামিম আরা লাভলীকে সভাপতি, নিলুফা বেগমকে সাধারণ সম্পাদক ও জান্নাতুল ফেরদৌস (চন্দনা) কে সাংগঠনিক সম্পাদক করে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শামসুন নাহার এমপি ও সাধারণ সম্পাদক এবং কাজী রহিমা আক্তার সাথী এই কমিটির অনুমোদন করেন।
রোববার (৯ অক্টোবর) সকালে মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদনের চিঠি গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।

Share this news as a Photo Card