নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম (৫২) ও আইজুল ইসলাম(৫০) নামে দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অচিরের ছেলে একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ঘটনা স্থানেই শরিফুল ইসলাম মারা যায়। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আইজুল ইসলাম মারা যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ সৃষ্টি হয়। এই ঘটনায় দুজন নিহত হয়েছে। থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এনএএন টিভি / মোঃ ইমরান ইসলাম
