নীলফামারীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মো: বায়েজিদ হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা সমসাময়িক নানা সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা এবং নৈতিকতা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
এছাড়া, শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা, টাইফয়েড টিকার গুরুত্ব এবং টিকা গ্রহণে নিবন্ধন প্রক্রিয়ার চলমান কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card