পর্যটকে মুখরিত হয়ে উঠেছে দীর্ঘতম সমুদ্র নগরী কক্সবাজার। সাপ্তাহিক ছুটির সাথে দুর্গাপূজার চারদিনের ছুটি পর্যটন ব্যবসায়ীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। সাগর পাড়ে যেন পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। শুরু হলো পর্যটন মৌসুম। সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন স্পটে ভ্রমণ পিপাসু নারী পুরুষের ভিড় যেন চোখে পড়ার মতো।
অনেকে মনে করেন, গত কয়েক মাসেও উল্লেখ্য যোগ্য পর্যটক ছিলনা কক্সবাজারে। একদিকে ছুটি, অন্যদিকে শীতের আগমনী বার্তায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন।
কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, অসংখ্য পর্যটকে ভরপুর। কেউ আসছেন একা ,কেউবা পরিবার পরিজন নিয়ে,আবার কেউবা দলবেঁধে আসছে ভ্রমণে। দূর দুরন্ত থেকে আসা ভ্রমন পিপাসুরা কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট মুখরিত করে রেখেছেন। কক্সবাজারের বিভিন্ন হোটেলে রুম বুকিংয়ে ব্যস্তসময় পার করছেন দায়িত্বশীলরা।
ঘুরতে আসা অনেকে জানান, বেড়ানোর মত মনোমুগ্ধকর পরিবেশ,দীর্ঘতম সমুদ্র সৈকত আর কোথাও আছে বলে মনে হয়না। চমৎকার একটি স্থান।
শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটির সাথে দুর্গাপূজার বন্ধ যুক্ত হয়ে টানা ৪ দিনের ছুটি। এ সুযোগে অবকাশ যাপনের জন্য দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে ছুটে এসেছেন কর্মব্যস্ত মানুষ। পূজার্থী ও পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে বলেও জেলা প্রশাসক সূত্রে জানা যায়।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
