পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা -৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ খুলনা-সাতক্ষীরার পাইকগাছা ও আশাশুনি উপজেলার সীমান্তে কপোতাক্ষ নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় ডাঃ আব্দুল মজিদ বলেন, সরকার ৩৬ কিলোমিটার কপোতাক্ষ নদ খনন করে তা আজ আর কাজে আসছে না, বরং মানুষ আরো চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি বলেন নদ ৪০ ফুট খনন করে একটি ব্রীজ নির্মাণ করলে এ দূর্ভোগ বা ভোগান্তি থাকবে না। তাই সরকারের উচ্চ মহলের কাছে আশাশুনি উপজেলার দরগাহপুর ও পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন ৩০ ফুট খনন করে ব্রীজ নির্মাণের জোর দাবী জানান।
রবিবার সকালে ডাঃ আব্দুল মজিদ পাইকগাছা ও আশাশুনি উপজেলার সীমান্তে বাঁকার কপোতাক্ষ নদ পরিদর্শন কালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আছাদুজ্জামান ময়না, রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমদ, মুনছুর আলী গাজী, আঃ মজিদ, আকিজ উদ্দিন, সুমন,ছাত্র দল নেতা এম সামাদ মোড়ল। এ সময় শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

One Reply to “পাইকগাছার সীমান্তে কপোতাক্ষের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতা ডাঃ মজিদ”
Comments are closed.