গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মো. ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান।
নিহত ফজল মিয়া ফরিদপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইলের করমতলা এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সকালে ফজল মিয়া রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ট্রেন চলে এলে বাক প্রতিবন্ধী ফজল মিয়া রেললাইন থেকে সরতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Comments are closed.