ফরিদপুরে ছাত্রলীগের সভাপতিকে পেটালেন যুগ্ম-সাধারণ সম্পাদক

ফরিদপুরে সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে লোক দিয়ে মারধরের অভিযোগ উঠেছে যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহের বিরুদ্ধে

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরে  উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজের (২৬) উপর হামলা চালানো হয়।

ফিরোজ খান উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের মমরেজ খানের ছেলে।

অভিযুক্ত ইসমাইল জবিউল্লাহ উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামের মনি মোল্লার ছেলে। তিনি সালথা উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক।

হামলার শিকার ফিরোজ খান রাজ জানান,

ইসমাইল জবিউল্লাহের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তরুণ তার উপর অতর্কিত হামলা চালায়। তবে তাদের হাতে কোনো লাঠিসোঁটা বা অস্ত্র ছিল না।

এতে সে মাথায় ও সারা শরীরে আঘাত পেয়ে স্থানীয় ফার্মেসীর দোকানে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহর মোবাইল ফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জানান, বিষয়টি আমি শুনেছি।

এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ছাত্রলীগের কেউ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন,

খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি