বঙ্গবাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তিন ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের মার্কেটেও।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী।
আশপাশের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
আগুন নিয়ন্ত্রণ জোরদার রাখতে এবং ফায়ার সার্ভিসসহ অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক লালবাগ জোনের সিনিয়র সহকারী কমিশনার জয়িতা দাস বলেন,
বঙ্গবাজারে এর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট।
এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।
ঝুঁকি এড়াতে হাইকোর্টের মোড় থেকে বঙ্গবাজার, গুলিস্তান থেকে বঙ্গ বাজার, পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মেয়র হানিফ ফ্লাইওভারের চানখাঁরপুল দিকের লুপেও যান চলাচল বন্ধ রয়েছে।
আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আরও পড়ুন:
- নরসিংদীতে রমজানে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- তালেবান এবার নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করলো
- পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে যুবকের পলায়ন
- শেরপুর জমশেদ আলী রেকর্ড ভুক্ত সম্পত্তি দখল পাচ্ছেন না
- নির্যাতন নয়, মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু
- ১৪ মে থেকে ইজিপ্টএয়ার এর সরাসরি ফ্লাইট শুরু
- ৩০০ আসনেই ইভিএম’র বদলে ভোট হবে কাগজের ব্যালটে
- পাঁচটি সিটি কর্পোরেশনের ভোটের তারিখ ঘোষণা
- দিন শেষে রান করাটাই মুখ্য: অলরাউন্ডার মিরাজ
- বাগদান সারলেন সংগীতশিল্পী ঐশী
- টানা চারটি শোতেই বাজিমাত করেছে ‘আদম সুরত’
- বাঁধন-সাবিলা-তুষিকে একসঙ্গে পাওয়া যাবে এবারের ‘ইত্যাদি’তে
- ক্যাফে বিস্ফোরণে রাশিয়ার বিশিষ্ট সামরিক ব্লগার তাতারস্কি নিহত
- গলাচিপায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টেসের দোকান
- বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা বাতিল করে এনটিএ’র কার্যপরিধি নিয়ে সভা আজ
- নতুন বৈদেশিক কর্মসংস্থান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Comments are closed.