বনানীতে সড়ক ছেড়ে দিল গার্মেন্টস কর্মীরা

দুই ঘণ্টা পর বনানীতে সড়ক অবরোধ তুলে নিয়েছে অ্যাপারেল গার্মেন্টসের কর্মীরা। শনিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে সড়ক থেকে সরে যায় গার্মেন্টস কর্মীরা। এর আগে, সকালে বাসের ধাক্কায় গার্মেন্টস কর্মী আহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে তারা।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ সংবাদ মাধ্যমকে জানান, সকালে একটি বাসের ধাক্কায় অ্যাপারেলস গার্মেন্টসের এক নারী কর্মী আহত হয়েছিলেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে, শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে সড়ক সচল করা হয়েছে।

এদিকে সকালে অবরোধের পর সড়কের দুই পাশে হাজারো যানবাহন আটকে যায়। এতে সবচেয়ে সমস্যায় পড়েন অফিসগামী মানুষ।

Share this news as a Photo Card