বরিশালে কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার রাত ১২টায় বরিশালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬),
কাউনিয়া থানার চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)।
ইউএনও মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে
উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
তবে তিন জনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজন ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন :
- ইলিশ ধরা বন্ধ, বেড়েছে অন্য মাছের দাম
- প্রেমের ফাঁদে ফেলে সব লুটে নেয় ‘বিএমডব্লিউ’ গ্রুপ, মাস্টারমাইন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- ‘প্রবীণদের কল্যাণে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে’
- ডেঙ্গুতে আরও ১৫ জনের প্রাণ গেল, হাসপাতালে ২১৫৮ নতুন রোগী
- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন
- রেল চলাচল উদ্বোধন করতে মাওয়ায় প্রধানমন্ত্রী

Comments are closed.