সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশি নাগরিকদের দেশটি ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের আপাতত সুদান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। হতাহতের ঘটনা ঘটছে।
খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর ও দেশটির বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ।
এ জন্য বাংলাদেশি নাগরিকদের এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। তাই বাংলাদেশিদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেছে।
গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়।
এই সংঘাতে এক পক্ষের নেতৃত্বে আছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান,
অপর পক্ষের নেতৃত্বে আছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
এ সংঘাতে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন:
- নভোযান কোম্পানি যানান ১২৬০ কোটি ডলার হাতছাড়া
- শিশুর জুতা হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
- রাজশাহী থেকে শুরু হলো ঈদ পরবর্তী ট্রেন চলাচল
- শৌচাগার থেকে দগ্ধ যুবককে উদ্ধার; হাসপাতালে মৃত্যু
- ব্রয়লার এর চেয়ে উৎপাদন খরচ কমায় ’নেটিভ চিকেন’ পালন
- ৪৫-৬০ কি.মি. বেগে দেশের ২০ জেলায় ঝড়ের আভাস
- ঈদের ছুটি শেষে কাল থেকে যে সময়সূচিতে চলবে অফিস
এন এ এন টিভি

Comments are closed.