বাংলাদেশে কারাভোগ শেষে ফেরত পাঠালেন ভারতীয় নাগরিককে

কারাভোগ শেষে আফফান শেখ (২৮) নামে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

আফফান শেখ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার পাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।

শেষে

চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম জানান,

‘২০২০ সালের ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে বিজিবি তাকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেন।

দৌলতপুর থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত আফফান শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কুষ্টিয়া জেলা কারাগারে সাজা ভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’

চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল ও গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে-র নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি