বিএনপির আহবায়কের উপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খুলনা জেলার ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি ৪ টি ভাগে বিভক্ত হয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মেছের আলী সানা, আব্দুল মজিদ গোলদার, হাবিবুর রহমান, প্রণব কান্তি মন্ডল, মাষ্টার বাবর আলী গোলদার, মফিজুল ইসলাম টাকু, মাষ্টার মুজিবুর রহমান, এসএম নাজির আহমেদ, এডভোকেট এস্কেন্দার মির্জা, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, গাজী নজরুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান জামান, সরোজিৎ ঘোষ দেবেন, ও নাজমুল হুদা মিন্টু।

পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোঃ জিয়াউদ্দীন নায়েব, শাহাবুদ্দিন আহমেদ, মতলেব গাজী, গাজী করিম, আব্দুল কাদের, আব্বু বাক্কার, সাবেক যুবদল নেতা
শিয়াবউদ্দীন বাবু, আবু সাঈদ, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি গালিপ, মোঃ সোহেল গাজী।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জান মুকুল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহম্মেদ লাল, সরদার ফারুক আহম্মেদ, আবু তালেব, সাইফুল ইসলাম তারিক, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সামাদ, সন্তোষ গাইন, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, ইউনুছ মোল্লা, আমিনুর রহমান, হাবিবুর রহমান, হাকিম সানা, আনারুল কাদির নাজির আহম্মেদ,শহিদুল ইসলাম, ওবাইদুল্লাহ, ইব্রাহিম গাজী, সাদ্দাম হোসেন, ইসরাফিল হোসেন, বেল্লাল হোসেন, আবুল বাশার বাচ্চু, ইকবল হোসেন, শেখ ইব্রাহিম, জাহিদুর রহমান ও আব্দুল কাদের।

পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তফা মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এড. জিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা এসএম মোহর আলী, ইমদাদুল হক, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান, তোরাব আলী, ইউনুস আলী গাজী, সাজ্জাদ আলী ফকির, অজিয়ার রহমান, ইউনুস গাজী, বেলায়েত হোসেন, মুনসুর গাজী, আতিয়ার গাজী, বারিক গাজী, ফসিয়ার রহমান, হাফিজুর রহমান, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, গোলাম রব্বানী ও আমজেদ গাজী। সভায় বক্তারা অবিলম্বে ফুলতলা বিএনপির আহ্বায়ক আব্দুল বাশারের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন