বিষখালীতে অভিযান; ১৩ টি অবৈধ জাল জব্দ

বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর বান্দরগাছিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ৩টি বেহুন্দি (বাঁধা) জাল, ৭টি চিংড়ি জাল ও ৩ টি চরগরাসহ মোট ১৩ টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো খাকদোন নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

সোমবার (২২ মে) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী থেকে ১৩ টি অবৈধ জাল অভিযান চালিয়ে জব্দ করা হয়।’

‘এরপর খাকদোন নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।’

আরও পড়ুন :