আবারও করোনাতে আক্রান্ত হলেন মির্জা ফখরুল

দেশে করোনার প্রকোপ নেই বললেই চলে, তবে এক সময়ের এই  মহামারি ভাইরাসটিতে আবারও আক্রান্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ মে) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি।’

‘বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

উল্লেখ্য, এর আগেও বিএনপি মহাসচিব করোনা আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন :

Share this news as a Photo Card