বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিনদিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার বেলা ১১ টায় তিনি হাসপাতালে ভর্তি হন।

বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card