হাঁটু জলে নেমে মানববন্ধন, মূকাভিনয়, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে ব্রহ্মপুত্র নদের করুণ অবস্থার চিত্র তুলে ধরে অভিনব এক প্রতিবাদ করেছে ময়মনসিংহের সচেতন মহল।
শুক্রবার (৫ মে) সকালে নগরীর কাচারীঘাট এলাকায় চলে এ প্রতিবাদ।
অচিরেই ব্রহ্মপুত্র নদ খনন করে প্রাণ ফিরিয়ে দেয়ার দাবি জানায় প্রতিবাদকারীরা।
২০১৮ সালে ২৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২২৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খনন কাজ শুরু হলেও এখনও নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় খনন কাজ নিয়ে প্রশ্ন তুলে সচেতন মহল।
নদের করুণ অবস্থার জন্য প্রশাসনের উদাসীনতা এবং খনন কাজে গাফিলতিকেই দায়ী করেন তারা।
এ সময় ’মৃতের চিৎকার’ শিরোনামে হাঁটু জলে নেমে মানববন্ধন করা হয়।
পরে করুণ সুরে বাদ্যযন্ত্রসহ গান পরিবেশন, মূকাভিনয় এবং কবিতা আবৃত্তির মাধ্যমে সরকারের কাছে ব্রহ্মপুত্র রক্ষার দাবী তুলে ধরে প্রতিবাদে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন :
- কমনওয়েলথ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- আজ রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ
- স্ত্রী ও মেয়েকে খুন করে খালে ফেলে পালিয়ে যায় স্বামী
- রাজ-মিমকে ফের একসঙ্গে দেখতে চান পরীমনি!
- ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করবে না রাশিয়া
- জামিনে বের হয়েই নারী নেত্রীকে কুপিয়ে হত্যা
- টাঙ্গাইলে যমুনা নদীতে অসময়ে ভাঙন
- বরগুনা থেকে নিখোঁজের পর জঙ্গলে মিলল লাশ
- জার্মানির কোলন কার্নিভালের ড্যান্সার ৯১ বছরের বৃদ্ধা
- বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবি
