ব্রাহ্মণবাড়িয়ায় গাছ উপড়ে পড়ে অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলী আহম্মদ উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘অটোরিকশার চালক আলী আহম্মদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন।

পথিমধ্যে ঝড়ে শুরু হলে অটোরিকশাটি নিয়ে কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন।

প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে অটোরিকশার উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশাতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত রয়েছেন।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা হাসপাতালে রেফার করেন।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘প্রবল ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ নামের এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’

আরও পড়ুন :