মাকে পিটিয়ে গুরুতর আহত করলেন ইউপি সদস্য

মাদারীপুরে খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে বিজিবি সদস্য ছেলে নাজমুল হোসেন মালতকে নিয়ে ৭নং ওয়ার্ডের মেম্বার দবির মালতের বিরুদ্ধে মাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

গত শনিবার (১৭ জুন) সকালে মা আলফাতুন নেছাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন ছেলে দবির মেম্বার।

ভুক্তভোগী মা ঘর থেকে বের হতে না চাইলে মেম্বার ও তাঁর ছেলে নাজমুল মালত, স্ত্রী নাজমা আক্তার মিলে নির্মমভাবে মারধর করেন তাঁকে।

এ সময় সেজো ছেলে মাসুদ মায়ের চিৎকার শুনে বের হয়ে এলে তাঁকেও মারধর করেন তাঁরা।

পরে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকেন ভুক্তভোগী মা। এরপর স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে ভুক্তভোগী মা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ভুক্তভোগী মা আলফাতুন নেছা বলেন, ‘আমাকে আমার ছেলে ও নাতি অনেক মেরেছে।

ছেলের বৌ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে। নাতি নাজমুল আমাকে বুকে লাথি মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।’

আলফাতুন নেছার সেজো ছেলে মাসুদ হোসেন বলেন, ‘এর আগেও জমিজমা নিয়ে আমার মাকে ওরা মেরেছে। আমাকেও আহত করেছে।

তখন আমি থানায় একটা অভিযোগ করেছিলাম কিন্তু ওরা কাউকে মানে না। এখন আবারও মাকে মারল, আমরা এর বিচার চাই।’

অভিযুক্ত মেম্বার দবির মালত বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার মা ও ভাই মিলে। আমার ছেলে সরকারি চাকরি করে।

ওরা মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলের ক্ষতি করতে চায়। আমি ও আমার ছেলে কাউকে মারি নাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card