চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণচেষ্টা করেন মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রামে সাতকানিয়ায় হাত-পা টিপানোর সময় এক ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল কাদের (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৮ জুন) রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল কাদের বান্দরবানের লামা উপজেলার চকরিয়া পাহাড় নামক এলাকার বাহাদুল্লার ছেলে।

তিনি সাতকানিয়ার সামিয়ার পাড়া এলাকার সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে দুই বছর আগে মাদ্রাসায় হেফজ শেখার জন্য ভর্তি করা হয়।

কিছুদিন পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক নুরুল কাদের তার কক্ষে নিয়ে হাত-পা টিপাতেন।

১১ জুন বিকালে পা টিপানোর সময় ওই শিক্ষক শিশুটির হাত তার পুরুষাঙ্গে টেনে নেন।

একপর্যায়ে শিশুটির কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ওই কক্ষ থেকে দৌড়ে বের হয়ে আসেন। পরে শিশুটি ভয়ে বাড়ি চলে আসে।

বাড়িতে এসে বিষয়টি তার মাকে খুলে বললে তার বড়ভাই মিনহাজ উদ্দীন বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করে।

এ মামলায় পুলিশ অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ওসি মো. ইয়াসির আরাফাত বলেন, রোববার শিশুটির বড়ভাই মামলা করে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি