গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু রায়হান আজাদী নামে (১৭) এক শিশু বক্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত আজাদী রংপুর অঞ্চলে শিশু বক্তা নামে পরিচিত।
সোমবার (১৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আবু রায়হান আজাদী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
‘শিশু বক্তা আবু রায়হান তার সঙ্গীদের নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।’
‘পথে পাঁচপীর বাজার চৌমাথা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’
‘পরে আশপাশের লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার হাসপাতাল নেওয়ার পথে আবু রায়হান আজাদী মারা যান।’
‘তার সঙ্গে থাকা তাজুল ইসলাম (২৫) ও মোফাজ্জল মিয়া (২৩) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’
ওসি একেএম আজমিরুজ্জামান আরও বলেন,
‘স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করেছে। দাফনের পর স্বজনদের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’
আরও পড়ুন:
- ঈদুল আজহার ছুটি বাড়লো ১ দিন
- মিরপুরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা
- পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৯ জুন
- ফের কেজিতে ২৫ টাকা বাড়লো চিনির দাম
- দেশে ২৪ ঘণ্টায় ১৫৩ জন করোনা আক্রান্ত
- ফুটবল থেকে পাওয়ার আর কিছুই নেই: মেসি
- হজ পালনে মদিনায় হাজির ৭ লক্ষাধিক মুসল্লি
- কুমিল্লায় বাসচাপায় যাত্রীবাহী রিকশার চালক নিহত
- বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেলেন সাকিব-লিটন
- উখিয়া ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত
- রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি ও কমিশনাররা
- সাতক্ষীরায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বধূর আত্মহত্যা

Comments are closed.