সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট সিজন-৪ এর ট্রফি উন্মোচন ও লটারির মাধ্যমে খেলোয়াড়দের ড্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ই ডিসেম্বর ) টুর্নামেন্টটির ট্রফি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এ সময় মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
প্রসঙ্গত, টুর্নামেন্টটি দুই মাসব্যাপী প্লেট ও কাপ ২ পর্বে অনুষ্ঠিত হবে। এছাড়াও এবারের খেলাগুলো সপ্তাহের শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি দল। দলগুলি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন জেএইচ.এম ডায়নামাইটস, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, শীতলক্ষ্যা ভাইকিংস, সেঞ্চুরি সোল, প্রাইম জিন্স ব্লাস্টার্স, সুপার হিরোজ অব নারায়ণগঞ্জ। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রয়েছে নীট কনসার্ন গ্রুপ এবং কো-স্পন্সর হিসেবে থাকছে বিকাশ।
