মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ  ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে

একটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান,

মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাংগা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আলু, পেয়াজ, সবজি ও ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

 

এসময় কার্পাসডাংগা বাজারে মেসার্স ঔষধ বিতান ফার্মেসী নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়।

এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং

একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card