রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ তার প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় শোকর‌্যালী, আলোচনা সভা, দোয়া ও মিলাদের মাধ্যমে তার রূহের মাগফিরাত কামনা করা হয়।
এই উপলক্ষে ৩০ মে (শুক্রবার) সকালে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ ইউনুস, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, উত্তরজেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খান, পৌরসভা বিএনপি’র আহবায়ক মাহাবুব ছাপা, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা বিএনপ’র যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক, নবাব মিয়া চেয়ারম্যান,  গাজী আইয়ুব, ওসমান গনি, আজগর আলী, মাহাবুব তালুকদার, নুরুল আবছার, উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর সওদাগর, মোজাফফর চৌধুরী, আলী নুর তালুকদার মনি, সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card