চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
অধ্যাপক মোঃ আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তসিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জুয়েল, খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জােনবুল ইসলাম জসি সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণের পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
শেষে মরহুর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এতিমখানায় বিএনপি নেতা বেলাল-ই বাকী ইদ্রিশীনএতিমদের সাথে নিয়ে দুপুরে খাবার ও আলোচনা এবং দোয়া মাহফিল করেন।
এনএএন টিভি/ আহসান হাবীব
