রায়পুরায় রক্তক্ষয়ী টেটাযুদ্ধ টেটাবিদ্ধ হওয়ার২০দিন পর বাচ্চু নিহত

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর সকালে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে টেটাযুদ্ধ সংঘটিত হয়েছিল।

এ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হওয়ার ২০ দিন পর বাচ্চু হক (৩৫) নিহত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) এ উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আগারনগর এলাকায় বোনের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

এর আগে ঘটনার দিন একই গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. আজগর আলী (৫৫) প্রতিপক্ষদের টেটার আঘাতে নিহত হয়েছিল।

এনিয়ে অঅওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোট ৩ জনের নিহত হয়েছে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত বুধবার উপজেলার চরসুবুদ্ধিতে এক স্বজনের বাড়ি ফেরেন বাচ্চু।

বাড়ি ফেরার দুই দিনের মাথায় আজ শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহত বাচ্চু হক গজারিয়াকান্দি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

তিনি আওয়ামীরীগ বাঁধে এসময় প্রতিপক্ষদের টেটার আঘাতে আজগর আলীর মৃত্যু হয়। এবং আরোও কয়েকজন গুরুতর আহত হয়। ওই ঘটনার ২০ দিনের মাথায় মারা গেছেন বাচ্চু মিয়া।

এনিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়াল ৩জনে। বর্তমানে হত্যা মামলায় জেলে আছেন শাহ আলম ও তাঁর এক ছেলে।

শ্রীনগর ইউপির চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহের ময়না তদন্ত শেষ হলে তার নিজ বাড়িতে এনে জানাজা ও দাফন করা হবে।

রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, বাচ্চু হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।