রুপগঞ্জে স্বপ্নের নারায়ণগঞ্জ সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তর পাড়ায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে স্বপ্নের নারায়ণগঞ্জ সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন: সভাপতি, স্বপ্নের নারায়ণগঞ্জ সামাজিক সংগঠন, রূপগঞ্জ থানার বঙ্গবন্ধু সৈনিকদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ স্বপন ভূঁইয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেনঃ- পরেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, স্বপ্নের নারায়ণগঞ্জ সামাজিক সংগঠন।

আরো উপস্থিত ছিলেন: বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকারের বাংলাদেশ মানবাধিকার কমিশনের রুপগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ঢালী মোহাম্মদ সুমন মাস্টার, আড়াই হাজার রূপগঞ্জ যুব কমান্ডের সভাপতি খোকন ভুঁইয়া, বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সজল, জসিম, মোসলেম, আলামিন মোল্লা ও মুজিব সেনা ঐক্য লীগের সহ-সভাপতি শামসুল হক, মুড়াপাড়া মহিলা লীগের সভাপতি মাসুদা সহ
অন্যান্য নেতাকর্মী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে পরে অনুষ্ঠানটি শেষ হয় তোর দোয়ার মাধ্যমে।

 

Share this news as a Photo Card