রূপগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) উপজেলার মধুখালী ভক্তবাড়ি এলাকার বালুর মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

এদিকে, শিশুর লাশ উদ্ধারের পর পরিচয় পাওয়া যায়নি। তাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম এসে পরিচয় শনাক্তে কাজ করছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহমদ সংবাদ মাধ্যমকে বলেন,

‘রূপগঞ্জের মধুখালী ভক্তবাড়ি এলাকার বালুর মাঠ থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

আমরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম এসে পরিচয় শনাক্তে কাজ করছে।

এরপর আমরা লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করবো। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

নিহত শিশুটির পরিচয় শনাক্তের বিষয়ে তিনি বলেন,

‘আমরা শিশুটি পরিচয় শনাক্তে কাজ করে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন উপায়ে ছড়িয়ে দিন। যাতে আমরা দ্রুত পরিচয় শনাক্ত করতে পারি।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card