এনবিআর কোম্পানি করদাতাদের দাখিলের সময় বাড়ল

কোম্পানি করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা চলতি বছরের ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানি করদাতা সময় বাড়ানোর আবেদন করেছে, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হলো।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়।

উল্লেখ্য, গত জানুয়ারিতে কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ হয়েছে। তবে নানা কারণে অনেক কোম্পানি সময়মতো রিটার্ন জমা দিতে পারেনি। তাই রিটার্নের সময় বাড়ানোর আবেদন করেন কোম্পানিগুলো ও ব্যবসায়ীরা। আবেদন বিবেচনায় নিয়ে এবার করদাতাদের রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর।

আরও পড়ুন :

এনএএন টিভি