প্রধান শিক্ষকের অশালীন আচরণের অডিও ভাইরাল!

নরসিংদীতে মুক্তার হোসেন নামে এক প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ডে এই বিক্ষোভ করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত হন।

এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ সরিয়ে নেয় শিক্ষার্থীরা।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,

‘উপজেলার খামারের চর এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার খালি বাসায় ডেকে নেন।

পরে সেখানে ফ্ল্যাটবাড়ি লিখে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার সময় ওই শিক্ষার্থী গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিও রেকর্ড করে রাখে।

প্রধান শিক্ষক মুক্তার হোসেনের এমন অশোভন ঘটনা ম্যাসেঞ্জারে অন্যদের জানায় ওই শিক্ষার্থী।

পরবর্তীতে স্ক্রীনসটসহ সোমবার রাতে ওই স্ক্রিনশর্ট ও প্রধান শিক্ষকের ছবিসহ ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই অডিও রেকর্ড ছড়িয়ে পরার পর বিক্ষুদ্ধ হয়ে উঠেন বিদ্যালয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বিক্ষুদ্ধরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা তদন্ত করে ঘটনার বিচারের আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় শিক্ষার্থীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন,

‘এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তা ভাইরাল হলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।’

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন,

‘চলমান এসএসসি পরীক্ষা শেষ হলে ঘটনাটি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নেয়।’

আরও পড়ুন :

এনএএন টিভি