নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক আহত হয়। এ ঘটনায় মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের ৩০০ ফুট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাড়িটির চালক রাজিব মিয়া জানান,
‘রাজধানীর নতুন বাজার থেকে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের যাত্রী নিয়ে পূর্বাচলে এসেছিলেন।’
‘পূর্বাচলে যাত্রী নামিয়ে গাড়িটি রূপগঞ্জে মহাসড়কে এলে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়।’
‘মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় বলেন,
‘আগুন লাগার সময় গাড়িতে যাত্রী ছিলেন না। চালক বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
‘এ ঘটনায় মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যান চলাচল স্বাভাবিক করে।’
আরও পড়ুন:

Comments are closed.