নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার ইছমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) ও
আব্দুস সাত্তারের ছেলে নয়ন খন্দকারকে (৩৫) আজ ৯ মে মঙ্গলবার পুলিশ ৫০ পিছ ইয়াবাসহ আটক করে
অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আলী হোসেন অভিনব কায়দায় গত ২০ বছর ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক ব্যবসা করে আসছিল।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী আলী হোসেন দীর্ঘদিন ধরে কখনো জটিল রোগে আক্রান্ত রোগী,
কখনো কিডনী রোগী, আবার কখনো হাত ভাঙ্গা রোগী সেজে মাদক বিক্রি করে আসছে।
হাত ভাঙ্গা রোগী হিসেবে হ্যান্ডসিলিংয়ের ভেতরে করে সে মাদক দ্রব্য সরবরাহ করে আসে।
রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার সঙ্গীয়দের নিয়ে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলী হোসেন ও
নয়ন খন্দকারকে আজ মঙ্গলবার বাড়িয়া ছনি এলাকা থেকে আটক করে।
পরে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযুক্ত রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিছ ইয়াবাসহ আলী হোসেনকে আটক করা হয়।
এসময় আলী হোসেন নিজেকে হৃদরোগী পরিচয় দিয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে।
উপায়ন্তর না দেখে এলাকাবাসীর সহযোগীতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তবে নয়ন খন্দকার ছেড়ে দেওয়ার কারণ জানাতে পুলিশ অনীহা প্রকাশ করে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আরও পড়ুন :
- দিব্যা ভারতীর সাথে দুর্ব্যবহার করেছিলেন আমির খান
- ফের প্রাণনাশের হুমকি প্রদান সালমান খানকে
- অভিনেত্রী ইধিকা মোক্ষম জবাব দিলেন সমালোচকদের
- আখাউড়ায় পুলিশকে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামি গ্রেফতার
- ইন্টারনেটভিত্তিক বিজ্ঞাপনে ১৫ শতাংশ কর কেটে রাখবে
- ইউএনডিপি দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করবে
- ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার সড়ক উন্নয়নে
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার
- টিসিবি ২১৫কোটি টাকার সয়াবিন তেল ও চিনি কিনবে
- অসিত কুমারের প্রতি শেষ শ্রদ্ধায় মানুষের ঢল
- টাইগাররা বিপাকে পড়েছে তিন ওপেনারকে হারিয়ে

Comments are closed.