শরীয়তপুরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে গ্রেফতার হয়েছে মোট ২ জন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ২১ অক্টোবর শরীয়তপুর শহরের রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাজমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরে পাশের বাড়ি থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেনকে গ্রেফতার করে র্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার কেরানীগঞ্জের হোসনাবাদ থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে। পাশাপাশি উদ্ধার করা হয় লুট হওয়া একজোড়া স্বর্ণের বালা, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন।
এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার রহস্য। স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাজমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে রিপন ও তার সহযোগীরা।

One Reply to “শরীয়তপুরে শ্বাসরোধে নারীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার”
Comments are closed.