শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে কুদ্দুস ব্যাপারী বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য। অপর ৭ জনকে আটকের পর গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, রোববার সকালে জাজিরা থানায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ থেকে একহাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ।
বিস্তারিত আসছে…
