শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শীতলক্ষা ট্রাভেলস লিঃ এন্ড হজ্ব এজেন্সীর হজ্ব প্রশিক্ষণ মাসদাইরস্থ নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে ২২ মে বুধবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ৩ টায় সমাপ্তি করা হয়।

শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্ব প্রশিক্ষণ প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি মোঃ শাহাদাৎ হোসেন ও হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন। হজ্ব প্রশিক্ষশণে শীতলক্ষ্যা ট্রাভেলসের এবারের হজ্ব যাত্রীগণ এবং শীতলক্ষ্যা ট্রাভেলস লিঃ এন্ড হজ্ব এজেন্সীর পরিচালকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শাহাদাত হোসেন।

এনএএন টিভি / বদরুজ্জামান রতন