চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পাথর বোঝাই ডাম্পার ট্রাকের সংঘর্ষে মারা গেছে হানিফ বাসের যাত্রী আইরিন নিগার ও তাঁর ছয় মাসের শিশু ছেলে আরহাম।
সোমবার ভোররাত তিনটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
