সাতক্ষীরার তালা উপজেলায় বাস চাপায় মো. তরিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরার মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তাঁর বাড়ি তালা উপজেলার দাদপুর গ্রামে। তিনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে পিতার জন্য ভাত নিয়ে যাচ্ছিল।
তরিকুলের চাচাতো ভাই তৌহিদুজ্জামান জানান,
‘ রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ভাত নিয়ে যাচ্ছিল তরিকুল।
এ সময় হঠাৎ সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার একটি ক্লিনিকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই রাত ১টার দিকে তিনি মারা যান।’
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,
বাসটি জব্দ করেছে চুকনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
আরও পড়ুন:
- সুদানে ১ ঘণ্টা অস্ত্রবিরতির পর ফের তুমুল সংঘর্ষ শুরু
- শচীনপুত্রের অভিষেক ম্যাচে জিতল মুম্বাই
- কুমিল্লার ট্রেন দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন
- সারা দেশে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- কিশোরগঞ্জে ছুরিকাঘাতে মুদি দোকানিকে হত্যা
- মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সুদানে যুদ্ধ বিরতির পর ভয়াবহ সংঘর্ষ
- পাগলা কুকুর আতঙ্কে মাধবপুরের ৪ গ্রামের মানুষ
- কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ফরিদপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি; যুবক নিহত
- ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Comments are closed.