সুদানে এক ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। এরপর দেশটির রাজধানী খার্তুমে তুমুল লড়াই শুরু হয়েছে।
সুদানের সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি ফোর্স আরএসএফের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আফ্রিকার দেশটিতে সংঘর্ষ আন্তর্জাতিক শোরগোল এবং আঞ্চলিক উদ্বেগ দেখা গেছে।
প্রতিবেশী মিশর ও চাদ সুদানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে।
২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।
এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন।
এই স্বাধীন কাউন্সিলের প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান, উপপ্রধান ভাইস-প্রেসিডেন্ট জেনারেল মোহামেদ হামদান দাগালো।
সুদানে বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়।
মূলত এটা নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনী বলছে,
আরএসএফকে দুই বছরের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে। কিন্তু আরএসএফ বলছে,
এই একীভূতকরণের প্রক্রিয়া যেন অন্তত ১০ বছর পিছিয়ে দেওয়া হয়।
এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আরএসএফকে একীভূত করলে সেনাবাহিনীর নেতৃত্ব কে দেবে এ নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।
আরও পড়ুন:
- শচীনপুত্রের অভিষেক ম্যাচে জিতল মুম্বাই
- কুমিল্লার ট্রেন দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন
- সারা দেশে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পাগলা কুকুর আতঙ্কে মাধবপুরের ৪ গ্রামের মানুষ
- কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার; পরিবারের দাবি হত্যা
- মার্কেটগুলোতে সারা রাত নিজস্ব লোক রাখার পরামর্শ
